ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে সিগন্যালে ট্রাফিক পুলিশকে পেটানোয় নারীসহ দু’জনকে সাজা কুরগাঁও সীমান্তে ৪৮ ঘন্টার পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক রাণীশংকৈলে ভূমি অধিকার -সংস্কার ও জলবায়ু সহিষ্ণু বিষয়ক মতবিনিময় নতুন খবর দিলেন বিদ্যা সিনহা মিম নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৭:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৭:০১:১৯ অপরাহ্ন
নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৮ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে এ কর্মসূচির আয়োজন করে চরএলাহী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলটি চরএলাহী বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বাদামতলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় চরএলাহী বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা, সাবেক সহ-সভাপতি মহিন উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রুবেলসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা তারই অংশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ