ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৫৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৫৯:২৫ অপরাহ্ন
নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২
নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজা সহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। 

রোববার (৭ জুন) দিবাগত রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রাম হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- মো. উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামের মোঃ এজামুলের ছেলে মো.হামেদুল (৩৫) ও একই গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে মো. রশিদ (৪০)।

সোমবার (৮জুন)  দুপুরের দিকে নিয়ামতপুর থানা চত্বরে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত শনিবার উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।  চুরির সন্দেহে মো. হামেদুল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মাদক ব্যবসার জড়িত হওয়ার কথা স্বীকার করে। তাঁর বাড়িতে ১০ কেজি গাঁজা মজুদ আছে বলে পুলিশকে জানায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আমার (পুলিশ সুপার) নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত একটায় তুলারবাঐল গ্রামে অভিযান চালায়। এসময় হামিদুলের মাটির বাড়ির দোতলায় বিক্রয়ের উদ্দেশ্য মজুদ করে রাখা ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। 

তিনি আরও জানান, নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ আগামী দিনগুলিতে অভিযান আরো জোরদার করবে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আসামী মো. হামেদুল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে ৯০ কেজি গাঁজা মজুদ করে রেখেছিল। হামেদুলের এ কাজের সঙ্গী ছিল মো. রশিদ। তাঁরা  দুজন  দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক