ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে সিগন্যালে ট্রাফিক পুলিশকে পেটানোয় নারীসহ দু’জনকে সাজা কুরগাঁও সীমান্তে ৪৮ ঘন্টার পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক রাণীশংকৈলে ভূমি অধিকার -সংস্কার ও জলবায়ু সহিষ্ণু বিষয়ক মতবিনিময় নতুন খবর দিলেন বিদ্যা সিনহা মিম নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ প্রিয়ঙ্কার ‘রুক্ষ’ আচরণে অপমানিত হয়েছিলেন আন্তর্জাতিক শিল্পী

প্রিয়ঙ্কার ‘রুক্ষ’ আচরণে অপমানিত হয়েছিলেন আন্তর্জাতিক শিল্পী

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৪৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৪৮:০৬ অপরাহ্ন
প্রিয়ঙ্কার ‘রুক্ষ’ আচরণে অপমানিত হয়েছিলেন আন্তর্জাতিক শিল্পী ছবি: সংগৃহীত
বলিউডের পরে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন হলিউডেও। তাই সারা বিশ্ব জুড়ে নানা অভিজ্ঞতা রয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার। দেশবিদেশের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এ বার মুখ খুললেন নামী স্টাইলিস্ট ক্যারি টউবেন। প্রিয়ঙ্কার একটি ‘রুক্ষ’ আচরণের কথাও জানান তিনি। সেই ঘটনা তাঁর মনে বহু বছর ধরে রয়ে গিয়েছে।

‘কোয়ান্টিকো’র শুটিং চলাকালীন প্রিয়ঙ্কার পোশাকের দায়িত্বে ছিলেন ক্যারি। স্টাইলিং করেছিলেন তিনি। ক্যারি জানান, প্রথম থেকেই প্রিয়ঙ্কাকে তাঁর খুব ভাল লেগেছিল। প্রিয়ঙ্কা ছিলেন আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং তাঁর কাজের প্রশংসা করতেন। তবে পোশাক নির্বাচনের সময়ে কিছু বিষয় ক্যারিকে অবাক করেছিল।

পোশাক ট্রায়ালের সময়ে প্রিয়ঙ্কা কখনও কখনও দামি পোশাক ও জিনিসপত্র অযত্নের সঙ্গে ব্যবহার করতেন, যা পছন্দ ছিল না ক্যারির। তাঁর কথায়, “ট্রায়ালের সময়ে তিনি একটু রুক্ষ আচরণ করতেন। পোশাকের ঠিক যত্ন করতেন না। বিষয়টি আমার কাছে অসম্মানজনক মনে হয়েছিল।”

তিনি জানান, ট্রায়ালের জন্য নামী ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনার বুটিক থেকে পোশাক, জুতো ইত্যাদি আনা হত। সেগুলির মূল্যও ছিল আকাশছোঁয়া। একটি নির্দিষ্ট ঘটনার কথা মনে করে ক্যারি বলেন, “তিনি একটি দামি জুতো পায়ে ঠেলে এক পাশে সরিয়ে দিয়েছিলেন।” স্টাইলিস্টের দাবি, ওই জুতোর দাম প্রায় ১ হাজার মার্কিন ডলার। তাই ঘটনাটি তাঁর মনে থেকে গিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এ সবের পরেও প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর সুসম্পর্ক থেকে গিয়েছে বলেও জানান ক্যারি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২

রাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২