ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে প্রাণ গেল স্বামীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর... নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’ ৪০-এর পরেও ত্বকে যৌবনের উজ্জ্বলতা ধরে রাখতে রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার

মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৩২:০৭ অপরাহ্ন
মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিত মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিত
রাজশাহীর মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা এবং মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গোলাম রাব্বানী, প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন, প্রশিক্ষক আবু সুফিয়ানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, সাইফুদ্দীন শেখ ও বিউটি খাতুন।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী অধিকাংশই আদিবাসী পরিবারের সন্তান। তারা কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, মোটর ড্রাইভিং, সিভিল মেসন ও ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তারা কর্মজীবনে সফলতা অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থী ও তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮