ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে সিগন্যালে ট্রাফিক পুলিশকে পেটানোয় নারীসহ দু’জনকে সাজা কুরগাঁও সীমান্তে ৪৮ ঘন্টার পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক রাণীশংকৈলে ভূমি অধিকার -সংস্কার ও জলবায়ু সহিষ্ণু বিষয়ক মতবিনিময় নতুন খবর দিলেন বিদ্যা সিনহা মিম নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী

আমিই সব সিদ্ধান্ত নিই, মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই নেতানিয়াহুর: ট্রাম্প

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:২৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:২৯:১৬ অপরাহ্ন
আমিই সব সিদ্ধান্ত নিই, মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই নেতানিয়াহুর: ট্রাম্প ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সমঝোতা এবং চুক্তির বিষয়ে আমেরিকা যা সিদ্ধান্ত নেবে, তা-ই মেনে নিতে হবে ইজরায়েলকে। তা ছাড়া ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আর কোনও উপায় নেই। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনিই এই সংঘাতের চালিকাশক্তি। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নেতানিয়াহুর তেমন ভূমিকা নেই!

রবিবার রাত থেকে ইজরায়েল এবং ইরান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে। লেবাননে ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরান রবিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশে। গত এপ্রিলে সংঘর্ষবিরতির পর এই প্রথম ইরান সেখানে প্রত্যাঘাত করল। তার পর সোমবার সকালে ইরানে পাল্টা হামলা চালায় ইজরায়েলি বাহিনী। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় রাজধানী তেহরানে। এই পরিস্থিতিতে দুই দেশের সংঘাত অবিলম্বে থামাতে চান ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে সে বিষয়ে কথাও বলেছেন তিনি।

ইরানের সঙ্গে যৌথ সংঘাতে ইজরায়েলের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প ফাইনানশিয়াল টাইম্‌সকে ফোনে বলেছেন, ‘‘ওঁর (নেতানিয়াহুর) কোনও উপায় নেই। আমি সব সিদ্ধান্ত নিই। উনি নেন না।’’ ফক্স নিউজকে দেওয়া পৃথক একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরানে যাতে পাল্টা হামলা না-চালানো হয়, নেতানিয়াহুকে সেই নির্দেশ দিয়েছেন তিনি। কারণ, ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতার চুক্তি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। নতুন সংঘাতের কারণে তা ভেস্তে যাক, চান না ট্রাম্প। যদিও তাঁর নির্দেশে কতটা কাজ হয়েছে, সন্দেহ আছে। কারণ, সোমবার সকালেই ইজরায়েলি বাহিনী ইরানে প্রত্যাঘাত করার কথা জানিয়েছে। এর আগে ট্রাম্পের সঙ্গে প্রায় আধঘণ্টা ফোনে কথা হয়েছিল নেতানিয়াহুর।

নতুন সংঘাতের কোনও প্রভাব আমেরিকা-ইরানের সমঝোতার চুক্তির উপর পড়বে না বলে মনে করেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘কী ভাবে এই সংঘাত শেষ হয়, দেখা যাক। তবে চুক্তিতে এটা কোনও প্রভাব ফেলবে না। ইজরায়েলে ইরান যে হামলা চালিয়েছে, তা একেবারেই জোরদার নয়। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বছরের পর বছর ধরেই এমন হামলা চলে আসছে।’’ ইরানের সঙ্গে খুব ভাল একটা চুক্তি হতে চলেছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২

রাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২