ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি চুক্তিতে রাজি না হলে উড়িয়ে দেওয়া হবে ইরানকে! ট্রাম্পের নতুন হুমকি ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে হামলা জোরদার ইরানের ক্লিন গার্ল বিউটিতে মজেছে সোশ্যাল মিডিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প আলিয়ার ‘মোগরা' শাড়িতে কয়েকশো মুক্তোর জাদু! নিউ ইয়র্কে প্রতিনিয়তই চুরি হচ্ছে দামি দামি গাড়ি রোমাকে উড়িয়ে সেরি আ খেতাবের আরও কাছে ইন্টার ইস্টার সানডেতে 'ইসলাম' নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআর'র নিউ ইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় ১ জন নিহত প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা ইবাদত করেন যেখানে আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪ রাণীশংকৈলে কাঁচা রাস্তার দুর্ভোগে সীমান্ত পাহারায় হিমশিম খাচ্ছে বিজিবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ৮৬

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০২:১৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০২:১৭:১১ অপরাহ্ন
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ৮৬ ছবি: সংগৃহীত
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২২ জুন) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি পর্যায়ের, ৭৭ জনের অবস্থা ভালো এবং চারজন তীব্র মানসিক আতঙ্কের কারণে চিকিৎসা নিচ্ছেন। তিনজনের অবস্থা এখনও পর্যবেক্ষণে রয়েছে।

এই হামলায় ইসরায়েলের তেলআভিভ শহর প্রধান লক্ষ্যবস্তু হওয়ায় পুরো শহরজুড়ে জরুরি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, শনিবার রাতে ইসরায়েলে ২০তম দফার হামলায় মোট ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের বহু-ওয়ারহেডবিশিষ্ট ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ক্ষেপণাস্ত্রগুলোতে অবতরণের সময়ও ওয়ারহেড নিয়ন্ত্রিত করা যায় এবং এটি নানা ধরনের উচ্চ বিস্ফোরক ও ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন ওয়ারহেড বহন করে।’

আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের সামরিক ক্ষমতার বড় অংশ এখনও ব্যবহারই করা হয়নি। এতে আরও বড় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭