ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:৪৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:৪৪:০৪ অপরাহ্ন
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার
রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় বোয়ালিয়া থানার টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সামিউল সিরাজ, সে নগরীর মতিহার থানার তালাইমারী বাদুরতলা (বালু ঘাট) এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। 

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম

তিনি জানান, আহত শিক্ষার্থী একজন এসএসসি পরীক্ষার্থী। রবিবার বেলা ১১টার পর তিনি তার দুই সহপাঠীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ তাদের পথরোধ করেন। পূর্ববিরোধের জের ধরে ওই শিক্ষার্থীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এতে শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা দুই বান্ধবী আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় বোয়ালিয়া থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে একই দিন রাত ৮টার দিকে টিকাপাড়া এলাকা থেকে সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি হামলার পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক