ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

বুবলীর সুখবরের মাঝেই অপুর পোস্ট, কিসের ইঙ্গিত!

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৪৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৪৫:০৬ অপরাহ্ন
বুবলীর সুখবরের মাঝেই অপুর পোস্ট, কিসের ইঙ্গিত! ছবি: সংগৃহীত
শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবর ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, ঠিক তখনই নতুন লুকে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বেগুনি শাড়িতে তার নতুন ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মন্তব্যে জমে উঠেছে ফেসবুকের মন্তব্যঘর।অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম

শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে বেগুনি রঙের সূক্ষ্ম জরি ও নকশাকাজ করা শাড়ির সঙ্গে মানানসই গয়নায় দেখা যায়। অনেকের মতে, তার সাজে ছিল বিয়ের দিনের আভিজাত্যের ছোঁয়া।

ছবির ক্যাপশনে অপু লিখেছেন, “সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনও শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।” এই সংক্ষিপ্ত বার্তাই ভক্তদের মধ্যে নানা ব্যাখ্যা ও আলোচনার জন্ম দিয়েছে।

পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুরু হয় প্রশংসার বন্যা। অনেকেই তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার মানসিক দৃঢ়তার কথাও তুলে ধরেছেন। এক ভক্ত মন্তব্য করেন, “মনকে পাহাড়ের মতো শক্ত করুন, সুস্থ থাকুন। আবেগ-দুঃখ সমুদ্রের ঢেউয়ের মতো আসে, আবার চলেও যায়।” অন্য একজন লেখেন, “মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা রেখে কীভাবে বাঁচতে হয়, তা আপনার কাছ থেকেই শেখা যায়।”

তবে এর মাঝেই অনেকেই বুবলীর প্রসঙ্গ টেনে এনেছেন। একজন মন্তব্য করেন, ‘আপনি ছবি ছাড়েন আর ওই দিক দিয়া বুবলী কী করছে দেখছেন?’ আবার কেউ লিখেছেন, ‘অবশেষে অপু বুবলীর কাছে হেরে গেল, এখন জিততে লাগবে যমজ সন্তান।’ এমনকি অনেকেই অপুর এই হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা কষ্টের কথা উল্লেখ করে তাকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার (৫ জুন) শবনম বুবলী সামাজিক মাধ্যমে দাবি করেন, শাকিব খানের সঙ্গে তার সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবধারিতভাবেই উঠে এসেছে অপুর নাম।

এদিকে বুবলীর ঘোষণার পর অপুর নতুন ছবি ও রহস্যময় ক্যাপশনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও অপু বিশ্বাস তার পোস্টে সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের একাংশ বিষয়টিকে চলমান আলোচিত ঘটনার সঙ্গে মিলিয়ে দেখছেন।

সব মিলিয়ে, বুবলীর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবরে যখন বিনোদন অঙ্গন সরগরম, তখন অপু বিশ্বাসের নতুন লুক ও বার্তাও সামাজিক মাধ্যমে আলোচনার নতুন খোরাক জুগিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক