ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

দক্ষিণের ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব!

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৩৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৩৯:২৬ অপরাহ্ন
দক্ষিণের ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব! ছবি: সংগৃহীত
‘পিদ্দী’ ছবিতে চরিত্রের থেকে গুরুত্ব পাচ্ছে তাঁর শরীর। জাহ্নবী কপূরের অনুরাগীরা এই অভিযোগ তুলছিলেন। অভিনেত্রী নিজেও যে সেটাই মনে করেন, তা প্রকাশ্যে এসেছে তাঁর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হওয়ার পরে। ক্যামেরার মাধ্যমে তাঁকে যে ভাবে পর্দায় তুলে ধরা হয়েছে, তা নিয়ে অসন্তুষ্ট জাহ্নবী। ‘দক্ষিণের ছবিতে মহিলাদের শরীরই প্রাধান্য পায়’, এমন প্রতিক্রিয়াও দেখা গিয়েছে জাহ্নবীর। বিষয়টি নিয়ে মুখ খুলছেন অন্য অভিনেতারাও।

৮০-র দশকের অভিনেত্রী অনু অগরওয়ালও ‘পিদ্দী’ নিয়ে মুখ খুলেছেন। এই বিতর্ক তাঁকে নিজের এক সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়েছে। অনু ইনস্টাগ্রামে লিখেছেন, “একজন মহিলাকে কী ভাবে পর্দায় তুলে ধরা হবে, সেই বিষয়ে আজকের দর্শক সরব হন। তাই আজকের দর্শকের জন্য করতালি দিতে ইচ্ছে করে। তবে সব দায়িত্ব শুধু দর্শকের নয়, নির্মাতাদেরও নয়। অভিনেতাদেরও কিছু দায়িত্ব আছে।”

অনু তাঁর পোস্টে আরও লেখেন, “৩০ বছর আগে ‘আশিকী’ মুক্তির পরে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। ছবির চুক্তিতে সই করার আগে আমি চিত্রনাট্য ভাল করে পড়ে নিতাম। মহিলাদের পণ্যের মতো করে দেখানো নিয়ম হয়ে গিয়েছিল। আমি সেই নিয়মের বিরোধিতা করেছিলাম। এই কারণেই আমি অভিনয় থেকে ক্রমশ দূরে সরে যাই।” তাই এই যুগের অভিনেত্রীদেরও আগে ছবির গল্প ভাল করে জানার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। প্রয়োজনে ‘না’ বলার ক্ষমতা রাখতে হবে, এও বলেছেন অনু।

কন্নড় অভিনেত্রী আশিকা রঙ্গনাথও জাহ্নবীর পক্ষ নিয়েছেন। অনেকেই জাহ্নবীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁদের উদ্দেশে আশিকা বলেছেন, “অভিনেত্রীকে দোষারোপ করবেন না। যে নির্মাতারা ভাবেন, শরীর প্রদর্শনে টিকিট বেশি বিক্রি হবে, তাঁদের দোষ দিন। বড় মাপের ছবিতে কাজ করে ব়়ড় সংখ্যক মানুষের কাছে পৌঁছোতে চান অভিনেতারা। কোনও অভিনেত্রীর যদি মনে হয়, তাঁর চরিত্রের কোনও গুরুত্বই নেই, তা হলে সেই দোষ নির্মাতাদের।”

দক্ষিণী অভিনেত্রী নিত্যা মেনেনও মুখ খুলেছেন। তিনি দক্ষিণের চলচ্চিত্র জগতের পক্ষে। তাঁর বক্তব্য, “চলচ্চিত্রের পুরোমাত্রায় বাণিজ্যিকীকরণ হওয়ার ফলে এই সমস্যা তৈরি হয়েছে।” অভিনেতাদেরও নিজেদের চারপাশে গণ্ডি কেটে রাখা উচিত বলে মত তাঁর। তিনি বলেছেন, “যিনি অভিনয় করছেন, তাঁর কোনও কিছু নিয়ে অস্বস্তি হল, সেটা বলার যেন ক্ষমতা থাকে।”

তবে এখানেই শেষ নয়। জাহ্নবীকে কটাক্ষও করেছেন নিত্যা। বছরের পর বছর ধরে একই রকমের ছবি করার পরে হঠাৎ প্রতিবাদ করলে কেউ গুরুত্ব দেয় না। এই বিষয়ে এখনও পর্যন্ত অবশ্য সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি জাহ্নবী নিজে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক