ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ নগরীতে শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার বুবলীর সুখবরের মাঝেই অপুর পোস্ট, কিসের ইঙ্গিত! দক্ষিণের ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব! সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড, ২০৯ ধর্ষণের ঘটনা: টিআইবি কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি যেখানে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা পত্নীতলায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর সশস্ত্র হামলা পীরগঞ্জে অবৈধ ভাবে নদী থেকে বালু তোলার দায়ে ২ জনকে জেল রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক পেটের সমস্যা, অম্বল বা পেটখারাপ হবেই না, যদি রপ্ত করেন ৫ অভ্যাস শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা: প্রিয়া রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সংসদে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে যাবতীয় আনুষঙ্গিক বিষয় 'স্টাডি' করে তারপর দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার রাজধানীতে রডের আঘাতে যুবকের মৃত্যু তানোরে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ চাচা আটক ‘সেটে মা থাকলে অনেক কিছুই এড়ানো যায়’: জাহ্নবী

কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৩০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৩০:২৫ অপরাহ্ন
কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি প্রতিকী ছবি
কুষ্টিয়ায় ৯ বছর বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামের এক যুবককে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। বর্তমানে তিনি ও ভুক্তভোগী শিশু ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চকোলেটের প্রলোভনে ভুক্তভোগী ওই শিশুকে স্থানীয় একটি স্কুলের ভেতর নিয়ে যান অভিযুক্ত আশাদুল।

পরে শিশুটির চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে আশাদুলকে ঘটনাস্থল থেকে আটক করে পিটুনি দেয় উত্তেজিত জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানান, শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত করে আইনি নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার