ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পাশে পুঠিয়ার মানবিক এসিল্যান্ড রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে, মুজিবুর রহমান এমপি পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা ফেনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল-সহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে শিশুর গলায় ছুরি ধরে হত্যার হুমকি, মাদক কারবারির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন রামেবিতে অযোগ্যতার অভিযোগে পরিচালক নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু রাজশাহী বিভাগে ৪০ অদম্য নারীকে সম্মাননা, পাঁচজন সেরা ঘোষণা প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই

গুরুদাসপুরে ৪ সন্তানের জননীকে হত্যা, স্বামী-শ্বশুরের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:২৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:৪৩:৩৩ অপরাহ্ন
গুরুদাসপুরে ৪ সন্তানের জননীকে হত্যা, স্বামী-শ্বশুরের গ্রেপ্তার ও ফাঁসির দাবি গুরুদাসপুরে ৪ সন্তানের জননীকে হত্যা, স্বামী-শ্বশুরের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে চার সন্তানের জননী জেসমিন খাতুনকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে।

সোমবার (৫ মে) বেলা ১১টায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

উপজেলার মশিন্দা ইউনিয়নের রাণীগ্রাম উজিরপাড়া গ্রামে স্বামীর বাড়িতে রবিবার বিকেলে ওই হত্যাকান্ড ঘটে। জেসমিন পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার চরকুশাবাড়ি গ্রামের ইউসুফ আলীর মেয়ে। 

এলাকাবাসী ও জেসমিনের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বেগুন বিক্রির জন্য হাটে যাবেন স্বামী মজনু। দাড়িপাল্লা খুঁজে দিতে একটু দেরি হওয়ায় জেসমিনের বুকে ওজন মাপার পাথর দিয়ে আঘাত করেন তিনি। এরপর স্বামী ও শ্বশুর হামিদ সরদার মিলে লাঠিপেটা করেন। জেসমিন অজ্ঞান হলে তার মুখের মধ্যে গ্যাস ট্যাবলেট দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। জেসমিনের মৃত্যু নিশ্চিত জেনে পরিবারের সবাই পালিয়ে যায়।

রবিবার (৪ মে) রাতেই জেসমিনের লাশ থানায় নিয়ে আসে পুলিশ। জেসমিনের বাবা ইউসুফ আলী গুরুদাসপুর থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পরদিন দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মর্জিনা খাতুন, রুমা বেগম, হাফিজ ফকির, রুপালী বেগম, রানা আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, আরিফ হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

জেসমিনের মা জবেদা, চাচা মজিদ, ভাবী রুমা সহ পরিবারের লোকজন অভিযোগ, বিয়ের সময় অনেক টাকা যৌতুক দিলেও জেসমিনকে নানাভাবে নির্যাতন করে আসছিলো স্বামী ও শ্বশুর-শ্বাশুরী। গায়ের রং কালো ও পরপর তিন কন্যা সন্তান জন্ম দিলে সে দায় জেসমিনের ওপর চাপিয়ে নির্যাতনের করা হতো। এ নিয়ে অসংখ্যবার শালিসও হয়েছে। শেষ পর্যন্ত জেসমিনকে লাশ হতে হলো। 

সরেজমিনে গিয়ে অভিযুক্তদের বাসায় তালা ঝুলানো দেখা গেছে। মুঠোফোনও বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মজনুর চাচা খলিল সরদার বলেছেন, এটা হত্যা নয় আত্মহত্যা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তারপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা