ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

যেখানে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২৮:০৯ অপরাহ্ন
যেখানে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা ছবি: সংগৃহীত
২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ৩৬ বছরের খরা কাটিয়ে যখন লিওনেল মেসি সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন, তখন মনে হয়েছিল আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক সমাপ্তি ঘটে গেছে। কিন্তু ফুটবল তো থেমে থাকে না। দেখতে দেখতে দরজায় কড়া নাড়ছে ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবার ট্রফি ধরে রাখার মিশন লিওনেল স্কালোনির শিষ্যদের। এবারও দলে আছেন লিওনেল মেসি। তাই তার ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সাথে আছেন আলভারেজ-লাউতারো-ম্যাক অ্যালিস্টাররা।

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা হতে পারে তাদের দাপুটে আক্রমণভাগ। দলটির ডাগআউটে এখন আর কেবল একজন মেসির অতিমানবীয় পারফরম্যান্সের ওপর ভরসা করে বসে থাকার দিন নেই। দলে আছেন জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের মতো বিশ্বমঞ্চে প্রমাণিত দুই গোলমেশিন। এই দুই স্ট্রাইকার যেকোনো রক্ষণভাগ ভেঙে দিতে পুরোপুরি প্রস্তুত। শুধু মূল একাদশই নয়, স্কালোনির ডাগআউটে এবার তরুণ রক্তের অভাব নেই। ম্যাচের ভাগ্য বদলে দিতে বেঞ্চ থেকে 'এক্স-ফ্যাক্টর' হিসেবে নামতে পারেন নিকো পাজ এবং ভ্যালেন্টিন বারকোর মতো প্রতিভাবান তরুণরা।

তবে মুদ্রার যেমন ওপিঠ থাকে, তেমনি এই শক্তিশালী আর্জেন্টিনা দলেরও কিছু বড় দুর্বলতা বা চিন্তার কারণ রয়েছে, যা টুর্নামেন্ট শুরুর আগে স্কালোনিকে রাতে ঘুমাতে দেবে না। আলবিসেলেস্তেদের মূল মাথাব্যাথার কারণ এখন তাদের রক্ষণভাগ বা ডিফেন্স। দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর চোটের সমস্যা রক্ষণভাগকে বড়সড় ধাক্কা দিয়েছে। রোমেরোর ইনজুরির পর তার জায়গায় সেন্ট্রাল ব্যাক পজিশনে কে খেলবেন—তা নিয়ে এখনো বড় রকমের সংশয় রয়ে গেছে। দুশ্চিন্তা আরও বাড়িয়েছেন দলের নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও-র হয়ে মৌসুমের শেষভাগটা বড্ড বাজে কেটেছে এই ডিফেন্ডারের। ফর্মহীনতা আর রক্ষণের এই ফাঁকফোকর বড় কোনো ম্যাচে আর্জেন্টিনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। 

এমনকি গোলপোস্টের নিচে যার ওপর সবচেয়ে বেশি আস্থা রাখা হয়, সেই ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্টিনেজকে নিয়েও এবার কিছুটা উদ্বেগ আছে। গত কয়েক মৌসুমে ক্লাব ফুটবলে তার খেলায় মাঝে মাঝেই এক ধরণের অমনোযোগিতা বা ছোটখাটো ভুল লক্ষ্য করা গেছে। নকআউট পর্বের একটি ছোট ভুলও যেখানে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে, সেখানে মার্টিনেজের এই ফর্মের ওঠানামা কিছুটা হলেও ভাবাচ্ছে আর্জেন্টাইন ভক্তদের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক