ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

রাজধানীতে রডের আঘাতে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৭:১৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৭:১৫:২০ অপরাহ্ন
রাজধানীতে রডের আঘাতে যুবকের মৃত্যু প্রতিকী ছবি
রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ এলাকায় বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ নামাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন বিকেল ৪টার দিকে মারা যায় সে।
 
হাসপাতালে নিহত মান্নানের বোনজামাই আমির হোসেন জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামে। বর্তমানে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় বোনের বাসায় থাকত মান্নান। মান্নানের স্ত্রী শারমিন আক্তার সুমি ও তাদের মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরগুনায় থাকে।
 
তিনি জানান, রোববার সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যায় মান্নান। সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সাথে মোবাইলে গেমস খেলছিল সে। গেম খেলাকে কেন্দ্র করে মহসিন একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর পথচারীরা মান্নানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
 
এদিকে, গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, দয়াগঞ্জ এলাকায় একটি মারামারির ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মান্নান নামে এক যুবক ঢাকা মেডিকেলে মারা গেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা