ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

তানোরে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ চাচা আটক

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৭:০৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৭:০৭:৩৭ অপরাহ্ন
তানোরে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ চাচা আটক তানোরে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ চাচা আটক
রাজশাহীর তানোরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার চাচার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে ভিকটিমের স্বজন বাদী হয়ে তানোর থানায় ধর্ষণ মামলা করেন।

এদিকে মামলার পর পরই থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে মাত্র দু"ঘন্টার মধ্যই আসামি মকবুল হোসেনকে আটক করেছেন।

অভিযুক্ত মকবুল হোসেন (৬০) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) আড়াদিঘী গ্রামের মৃত খুশবোরের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং ভিকটিমের বড় চাচা।

মামলা, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে চিকিৎসার কথা বলে ভিকটিমকে তার স্বামীর বাড়ি থেকে তানোরের আড়াদিঘী গ্রামে চাচার বাড়িতে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে মকবুল হোসেন ওই প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার বাদী জানান, পরদিন ভোরে তিনি ভিকটিমের কক্ষে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে জানতে চাইলে ভিকটিম অভিযোগ করেন, তার বড় চাচা তাকে ধর্ষণ করেছেন।

ভিকটিমের স্বামী বলেন, তার স্ত্রীকে চিকিৎসার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে ফিরে আসার পর থেকে সে কান্নাকাটি করছিল। পরে ঘটনার কথা জানতে পারি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ভিকটিমের সৎ ভাই বলেন, চিকিৎসার জন্য নিয়ে গেলেও তার কোনো চিকিৎসা করানো হয়নি। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা