ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

‘সেটে মা থাকলে অনেক কিছুই এড়ানো যায়’: জাহ্নবী

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৭:০৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৭:০৩:৪৪ অপরাহ্ন
‘সেটে মা থাকলে অনেক কিছুই এড়ানো যায়’: জাহ্নবী ছবি: সংগৃহীত
‘পিদ্দী’ বিতর্কে নাজেহাল জাহ্নবী কপূর! খবর, তিনি নাকি এক ভাবে শুটিংয়ের অনুরোধ জানিয়েছিলেন। বাস্তবে ঘটেছে সম্পূর্ণ উল্টো। ছবিতে নায়িকার উন্মুক্ত শরীর প্রদর্শন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার উত্তর দিতে গিয়েই আফসোস করেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের নায়িকা। জাহ্নবীর আফসোস, সেটে মা থাকলে অনেক কিছুই এড়ানো যায়।

নায়িকাদের সঙ্গে অশালীনতার কাহিনি বিনোদনদুনিয়ায় নতুন নয়। রেখা তখন হিন্দি ছবিতে নতুন। শোনা যায়, তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে ক্যামেরার সামনে চুম্বন করেছিলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। 

জাহ্নবী তাঁর বক্তব্য সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ায় নেটাগরিকেরাও কথোপকথনে অংশ নিয়েছেন। তেমনই এক অনুরাগীর প্রশ্নের জবাব দিতে গিয়ে জাহ্নবী উদাহরণ দিয়েছেন আর এক দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার। তিনি জানিয়েছেন, শ্রীলীলার মা সর্বদা মেয়ের সেটে উপস্থিত থাকেন। ফলে, অনেক অপ্রীতিকর ঘটনার হাত থেকে দূরে থাকতে পারেন শ্রীলীলা। জাহ্নবীর আফসোস, “মা সঙ্গে থাকলে অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। হয়তো এই জন্যই শ্রীলীলার মা প্রায়ই মেয়ের সেটে উপস্থিত থাকেন।” ২০১৮ সাল থেকে জাহ্নবী মাতৃহীন। তাঁর দাবি, মায়ের বদলে তাঁর প্রযোজক বাবা বনি কপূর যদি সেটে আসতেন, তা হলে নাকি সঙ্গে সঙ্গে ‘প্যাক আপ’ ঘোষণা হত। সেই জন্যই তিনি বাবাকে সেটে আনতে সাহস পাননি।

বিতর্ক দানা বাঁধতেই ছবিতে শরীর প্রদর্শন নিয়ে জাহ্নবীর কিছু কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে নায়িকা কাউকে লিখেছিলেন, “আমি তাঁকে বলেছিলাম, বুক ও কোমরের কোনও শট নেওয়া যাবে না।” কিন্তু, কে শোনে কার কথা! সে কথা উল্লেখ করে নায়িকার অভিযোগ, “সবাই জানে এখানে কেমন হয়। ওঁরা ‘ক্লোজ-আপ’ বলবেন আর তার পরে বক্ষবিভাজিকায় ক্যামেরা বসিয়ে দেবেন। কোনও কিছুই বিশ্বাস করা যায় না।” খবর, বিতর্ক এবং মন্তব্যের ধাক্কায় ক্লান্ত নায়িকা নাকি এ-ও জানিয়েছেন যে, এই পরিচালক এবং প্রযোজনা সংস্থার সঙ্গে এই শেষ কাজ তাঁর। আগামী দিনে আর কাজ করবেন না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার