ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৬:৫০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৬:৫০:২১ অপরাহ্ন
পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু প্রতিকী ছবি
পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে আব্দুর রহিম (১৪) এবং সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে রাজিব হোসেন লাবিব (১৬)। তারা দুজনই স্থানীয় দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন মাদরাসা ছাত্র পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের গভীর পানি থেকে ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী