ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু চুক্তি ছাড়া কোনও উপায় নেই ইরানের: ট্রাম্প

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৬:৪১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৬:৪১:১৯ অপরাহ্ন
নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু চুক্তি ছাড়া কোনও উপায় নেই ইরানের: ট্রাম্প ফাইল ফটো
ইরান-আমেরিকা শান্তিচুক্তি এখনও অধরা। আর সেই কারণে ইরানকেই কাঠগড়ায় তুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কটাক্ষ, ইরান নিজেকে শক্তিশালী মনে করে। এখনও পর্যন্ত চুক্তি চূড়ান্ত না-হওয়ায় তারা ‘গর্বিত’ও। তবে ট্রাম্প এ-ও মনে করেন, চুক্তিতে সম্মত হওয়া ছাড়া ইরানের কাছে আর কোনও পথ খোলা নেই।

সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজের’ এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, কেন চুক্তি সম্পন্ন করার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ইরানের? সেই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘এমন কিছু কাজ আছে যা ইরান কখনও ভাবেনি যে সেটা তাদের করতে হবে। কিন্তু তাদের কাছে কোনও উপায় নেই। তবে কিছুটা সময় লাগছে।’’

অতীতে ট্রাম্প বার বার দাবি করেছেন, ইরানের সব বাহিনী শেষ। তাদের নেতাদের নির্মূল করেছে মার্কিন বাহিনী। তবে এখন মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ইরানের। ট্রাম্পের কথায়, ‘‘তাদের (ইরান) কিছু ক্ষেপণাস্ত্র, কিছু ড্রোন আছে। আমি বলব শতাংশের হিসাবে হয়তো তাদের মোট ক্ষেপণাস্ত্রের ২১-২২ শতাংশ।’’

ইরানের সঙ্গে এই সংঘাতকে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি খুব দ্রুত এগোচ্ছি। তিন মাস হয়ে গিয়েছে। শুধু প্রশ্ন করা হচ্ছে, আমি কবে জিতব? জানেন তো, ভিয়েতনাম যুদ্ধ ১৯ বছর চলেছিল।’’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। একই দিনে ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েলি বিমানবহরও। সেই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ বা ‘লায়নস রোর’। পাল্টা ইরানি সেনা পশ্চিম এশিয়ায় ইজরায়েল এবং আমেরিকা ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’। ইরানের শীর্ষনেতা আয়াতোল্লা খামেনেই-সহ একাধিক প্রথম সারির সামরিক ও অসামরিক নেতার মৃত্যু হলেও নতিস্বীকার করেনি তারা। শেষপর্যন্ত সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দু’পক্ষ। এর পর দু’পক্ষের আলোচনার ভিত্তিতে তৈরি অন্তর্বর্তিকালীন চুক্তির খসড়ায় বলা হয়, তেহরান আবার হরমুজ প্রণালী খুলে দেবে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে। কিন্তু ট্রাম্প এখনও চুক্তিটিতে চূড়ান্ত অনুমোদন দেননি। আবার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয় নিয়ে মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরানও। তাই এখনও চুক্তিজট কাটেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক