ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ নগরীতে শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার বুবলীর সুখবরের মাঝেই অপুর পোস্ট, কিসের ইঙ্গিত! দক্ষিণের ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব! সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড, ২০৯ ধর্ষণের ঘটনা: টিআইবি কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি যেখানে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা পত্নীতলায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর সশস্ত্র হামলা পীরগঞ্জে অবৈধ ভাবে নদী থেকে বালু তোলার দায়ে ২ জনকে জেল রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক পেটের সমস্যা, অম্বল বা পেটখারাপ হবেই না, যদি রপ্ত করেন ৫ অভ্যাস শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা: প্রিয়া রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সংসদে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে যাবতীয় আনুষঙ্গিক বিষয় 'স্টাডি' করে তারপর দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার রাজধানীতে রডের আঘাতে যুবকের মৃত্যু তানোরে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ চাচা আটক ‘সেটে মা থাকলে অনেক কিছুই এড়ানো যায়’: জাহ্নবী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ৭ দিনের আল্টিমেটাম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

লালমনিরহাটে নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৬:৩০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৬:৩০:৩০ অপরাহ্ন
লালমনিরহাটে নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই ছবি: সংগৃহীত
লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ২ ভাই সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজনে স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসলে নামেন দুই ভাই সাব্বির ও শাওন। এ সময় হঠাৎ গভীরে ডুবে নিখোঁজ হয় তারা। তবে তীরে উঠতে সক্ষম হয় তাদের বন্ধু মেহেদি। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান চালায়। পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। কোনোভাবেই তাদের সন্ধান মেলাতে ব্যর্থ হলে রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক