ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে অবৈধ ভাবে নদী থেকে বালু তোলার দায়ে ২ জনকে জেল রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক পেটের সমস্যা, অম্বল বা পেটখারাপ হবেই না, যদি রপ্ত করেন ৫ অভ্যাস শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা: প্রিয়া রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সংসদে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে যাবতীয় আনুষঙ্গিক বিষয় 'স্টাডি' করে তারপর দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার রাজধানীতে রডের আঘাতে যুবকের মৃত্যু তানোরে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ চাচা আটক ‘সেটে মা থাকলে অনেক কিছুই এড়ানো যায়’: জাহ্নবী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ৭ দিনের আল্টিমেটাম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫ পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম এ বার খোদ মার্কিন প্রশাসনের অন্দরে ‘চরবৃত্তি’ ইজরায়েলের নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু চুক্তি ছাড়া কোনও উপায় নেই ইরানের: ট্রাম্প রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লালমনিরহাটে নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মতিঝিলে এক ব্যক্তিকে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর সাজা

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৬:০৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৬:০৭:৪৪ অপরাহ্ন
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর সাজা ফাইল ফটো
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৩জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড দেয়া হয়েছে| শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানাপুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন|

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,মাদকের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উপজেলার কুজাইল বাজারে থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন|

অভিযানে মাদক সেবনরত অবস্থায় দূর্গাপুর গ্রামের আজিজ খানের ছেলে রিফাত খান(৩৯) কে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন| এছাড়া একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন আলী (২৭) ও মেয়ে স্বপনা খাতুন (৩৫) কে মাদক সেবনরত অবস্থায় ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে  স্বপনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০টাকা অর্থদন্ড এবং স্বপনা খাতুনকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০টাকা অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন|

দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক