ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৪:৫০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৪:৫০:৪৭ অপরাহ্ন
রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহীর মান্যবর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার (৭ জুন) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী অঞ্চলের টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অপরদিকে, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং সচিব সোহেল রানা প্রমুখ।

সভা শেষে উভয় পক্ষ রাজশাহীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবাকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক