ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ Copied from: https://rtvonline.com/ শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার এইচএসসির প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

নগরীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেফতার -১

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৪:২৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৪:২৫:০১ অপরাহ্ন
নগরীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেফতার -১ নগরীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেফতার -১
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, গত ২ জুন দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল এবং বিভিন্ন স্লোগান দেয়| এ সময় এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

এ মামলায় জড়িত থাকার অভিযোগে মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাতুলকে (২১), গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার বাসিন্দা বাবুর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের একজন কর্মী।

পুলিশের দাবি, আসামিরা পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং উসকানিমূলক প্রচারণার উদ্দেশ্যে ওই সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

শাহমখদুম থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার