ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ Copied from: https://rtvonline.com/ শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার এইচএসসির প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন: উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন নগরীতে পৃথক অভিযানে ৯ কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৪:১১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৪:১১:৪৬ অপরাহ্ন
নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর পৌর বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়িয়ে বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাছ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইসমাইল ও বাহার নামে দুই ব্যবসায়ীর কাছে থাকা চিংড়ি মাছে বিষাক্ত জেলির অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে ১৪২ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার