ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাসিক প্রশাসকের সঙ্গে জনতা ব্যাংকের জিএমের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৪:০৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৪:০৮:৩৬ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে জনতা ব্যাংকের জিএমের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে জনতা ব্যাংকের জিএমের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার।

রবিবার নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে জনতা ব্যাংকের পক্ষ থেকে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সেবার মানোন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র রাজশাহী এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আতিকুর রহমান, কাদিরগঞ্জ শাখা ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাং, রানীবাজার শাখা ব্যবস্থাপক সমিরন কুমার ঘোষ, মহিলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং রাজশাহী এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক