ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কমিয়ে আনার আহ্বান ২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নগরীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৩:০৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৩:০৮:২৪ অপরাহ্ন
নগরীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের  অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি নগরীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আলহাজ্ব মো. আনারুল ভান্ডারী।

রবিবার (৭ জুন ) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আনারুল ভান্ডারী বলেন, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাকিল আহমেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, একই রাতে প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি ও ভয়ভীতি প্রদর্শন করে| তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।

সংবাদ সম্মেলনে আনারুল ভান্ডারী দাবি করেন, ঘটনার আগে একই রাতে তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়| পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শাকিল আহমেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

এ সময় তিনি রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাকিল আহমেদ আলী বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ রবিউল ইসলাম বলেন, সন্ত্রাসী আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে সে আত্মগোপনে থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা সহযোগীতা করলে তাদের গ্রেফতারে সুবিধা হয়। তাই স্থানীয়দের সহযোগীতা কামনা করেন ওসি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী