ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫

নবীগঞ্জে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ, ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০২:০০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০২:০০:২৪ অপরাহ্ন
নবীগঞ্জে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ, ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য নবীগঞ্জে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ, ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার আউশকান্দি এলাকার ফুলকলির সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের আইদউল্লাহর ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা মো. শাকিল আহমেদ (২২) আউশকান্দি এলাকায় অবস্থানকালে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

এলাকাবাসীর দাবি, একটি মেয়েকে নিয়ে পূর্বের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট এক কলেজছাত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। তবে এ বিষয়ে স্বাধীনভাবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও উপজেলা বিএনপির কয়েকজন নেতার উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে শাকিল আহমেদ দাবি করেন, একজন পলাতক ছাত্রলীগ নেতার উসকানিতে আমার ওপর এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার পুলিশ জানায়, হাতাহাতির ঘটনার খবর তারা পেয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক