ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১২:২৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:২৩:০৭ পূর্বাহ্ন
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীকে সতর্ক করতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় নগর ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে মহানগরীর দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

র‌্যালি শেষে নগর ভবন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি নগরবাসীর প্রতি নিজ নিজ বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। বর্ষা মৌসুম শুরুর আগে মশার প্রজননস্থল ধ্বংসে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পর এবার ডেঙ্গু মোকাবিলায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, সিডিসির সদস্য, রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার