ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১১:৫৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১১:৫৭:০৫ অপরাহ্ন
রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা-২০২৬ ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময়ই মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা কিংবা সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকে এ সংগঠন যে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রাজশাহী সিটি ইউনিটও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করেছে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসচেতনতা এবং অসহায় মানুষের সহায়তায় তাদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

তিনি আরো বলেন, একটি শক্তিশালী ও গতিশীল নেতৃত্বই একটি সংগঠনকে সামনে এগিয়ে নিতে পারে। আমি আশা করি নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও বেগবান হবে। আমি রাজশাহী সিটি ইউনিটের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি আস্থা, বিশ্বাস ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। নাগরিক অধিকার সুনিশ্চিতকরণে যা যা করা প্রয়োজন, সেটি করতে চাই। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান। সভায় এ্যাডহক কমিটির গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী।

কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, নির্বাচন কমিশনার রাশীদ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনার বকুল হোসেন। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, সদস্য ডাঃ মোঃ ওয়াসীম হোসেন, এ্যাড. জমসেদ আলী, সদস্য সদিদ মোঃ সদরুল্লাহ, প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান খান মুক্তা, সদস্য ড. পারভেজ আজহারুল হক।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি