ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০২:০৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:৫৮:২৫ পূর্বাহ্ন
রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
 রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোনো সদস্য নিজস্ব বা ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে কারও বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারবেন না। তবে প্রেসক্লাব বা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে কেউ অপপ্রচার চালালে সংশ্লিষ্ট আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া সংগঠনের সদস্যদের যেকোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কোনো সদস্য অযৌক্তিক হয়রানির শিকার হলে তার পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।

সভায় সাংবাদিকতার মহান পেশার মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। কোনো সদস্য অন্যায়ের শিকার হলে সংগঠনের সকল সদস্য তার পাশে থেকে মোকাবিলা করবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে কেউ যদি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন অথবা সাংবাদিক পরিচয়ের বাইরে অন্য কোনো পরিচয় ব্যবহার করে প্রতারণা, চাঁদাবাজি বা ব্ল্যাকমেইলের মতো কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে তার দায়-দায়িত্ব প্রেসক্লাব বা রিপোর্টার্স ইউনিটি বহন করবে না এবং তাকে কোনো ধরনের সহযোগিতাও করা হবে না বলে সভায় জানানো হয়।

একই সঙ্গে সাংবাদিকতা না করেও শুধু পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণা ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত ব্যক্তিদের থেকে দূরে থাকার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি