ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০১:০৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০১:২০:৩৩ পূর্বাহ্ন
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি মোশারফ হোসেন (৪৫), যিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা হাউজিং এলাকার ৭নং রোডের ২৩৬ নং বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এদিন রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে বাড়ির ভেতর থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশারফ হোসেন, রাজশাহীর বাঘা উপজেলার ভানুকর (মিরগঞ্জ) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযান পরিচালনাকারী তালাইমারী ফাঁড়ির আইসি মোঃ মাসুদ রানা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের কল রেকর্ড ও অন্যান্য তথ্য যাচাই করে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট আরও ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মোশারফ হোসেন মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তিনি পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে ইয়াবা সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। 

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ