ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৮:২৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৮:২৬:১০ অপরাহ্ন
লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি
লালমনিরহাটের তিনটি সীমান্ত দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (৫ জুন) পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশইনের চেষ্টা করা হয়। 

বিজিবি জানায়, আজ তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

এদিকে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭/৭-এস’র নিকট ভারতীয় সীমান্তে আরও ১২ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে যায়। 

পরে বিজিবি সদস্যরা মাইকিং করে সতর্ক করলে তারা ভারতীয় সীমান্ত এলাকায় চলে যায়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানান, এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক