ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৫:৪৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৫:৪৬:১২ অপরাহ্ন
সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ ছবি: সংগৃহীত
ম্যাক্সি রদ্রিগেজের মতো লিওনেল মেসিকে খুব কম লোকই চেনে। তারা একসঙ্গে মাঠে কাটিয়েছেন বলেই নয়, তারা নিওয়েল’স ওল্ড বয়েসের একই অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন।

রোজারিওতে অগণিত শিশু ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে বড় হয়। রাস্তায় রাস্তায় ও ক্লাবে তার প্রমাণ মেলে। মেসি ও রদ্রিগেজের যাত্রাও শুরু একইভাবে। যদিও শীর্ষে ওঠার পথটা ছিল ভিন্ন। একজন অল্প বয়সে ইউরোপে, আরেকজন আর্জেন্টিনাতেই। 

লা আলবিসেলেস্তের হয়েও দুজনের পথ ভিন্ন দিকে গেছে। ২০০৬ সালের ১৬ জুন মেসির বিশ্বকাপ অভিষেক হয়। সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে ৬-০ গোলে জয়ের সেই ম্যাচে ৭৫ মিনিটে দুই গোল করা রদ্রিগেজের বদলে মাঠে নামেন মেসি। ফিফার সঙ্গে সাক্ষাৎকারে সাবেক উইঙ্গার রসিকতা করে বললেন, ‘আমি তার সঙ্গে মজা করে সবসময় বলতাম, আমরা যখন হাইফাইভ করি, তখন আমি তার মধ্যে জাদু ছড়িয়ে দেই।’

বিশ্বকাপে মেসির সঙ্গে তিন আসরে খেলেছিলেন রদ্রিগেজ। ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের তিন আসরেই জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল, দুইবার কোয়ার্টার ফাইনালে ও একবার ফাইনালে। 

প্রায় চার বছর আগে মেসিতে চড়ে আর্জেন্টিনা ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে। তারই নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। রদ্রিগেজের বিশ্বাস, মেসির আরেকটি ট্রফি নেওয়ার ক্ষুধা এতটুকু কমেনি।

মেসিকে নিয়ে ৪৫ বছর বয়সী সাবেক উইঙ্গার বললেন, ‘সাফল্যের তীব্র ক্ষুধা ও আবারও ইতিহাস গড়ার আকাঙ্ক্ষা মেসির আসল শক্তি। সে চলতেই থাকে, তাকে কিছুই থামাতে পারে না। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার গর্বের জন্য সে খেলে, অন্য কিছুই তার মনের মধ্যে নেই, এমনকি রেকর্ড ভাঙার ব্যাপারও।’

তিনি বললেন, ‘আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় সে। তার মধ্যে যে ক্ষুধা, সে কারণেই সবকিছু পাওয়ার চেষ্টা করে। সেই মানসিকতা ও চালিকাশক্তি ছাড়া এতকিছু সে জিততে পারতো না। এ কারণে আর্জেন্টিনার আইকনিক ১০ নম্বর জার্সিতে আবারও তাকে নিয়ে আরেকটি বিশ্বকাপ উপভোগ করতে যাচ্ছি আমরা।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২