ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

ইজ়রায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও দুই শীর্ষ কমান্ডার নিহত!

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:২৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:২৪:৫৪ পূর্বাহ্ন
ইজ়রায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও দুই শীর্ষ কমান্ডার নিহত! ইজ়রায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও দুই শীর্ষ কমান্ডার নিহত!
ইজ়রায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনী ইরানিয়ান রেভলিউশনারি গার্ড্‌সের (আইআরজি) দুই শীর্ষ কমান্ডারের মৃত্যু হল। শনিবার এমনটাই দাবি করেছেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ়। জানিয়েছেন, ইরানের একটি বহুতলে হামলা চালানো হয়েছে। তাতে মৃত্যু হয়েছে আইআরজি কমান্ডার সইদ ইজ়াদির। এ ছাড়া গভীর রাতে আইআরজি-র আরও এক কমান্ডার বেনহ্যাম শরিয়ারির গাড়িতে হামলা চালানো হয়েছে। তাঁরও মৃত্যু হয়েছে। কাট্‌জ়কে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইরানের তরফে সরকারি ভাবে এই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি। দুই কমান্ডারের মৃত্যুও এখনও নিশ্চিত করেনি তেহরান।

কাট্‌জ় শনিবারের বিবৃতিতে জানিয়েছেন, শনিবার ইরানের কুম প্রদেশে একটি বহুতলে হামলা হয়। সেখানেই ছিলেন আইআরজি-র সিনিয়র কমান্ডার ইজ়াদি। তিনি ইরানি সেনাবাহিনীর বিদেশি শাখার প্যালেস্টাইন কর্পসের নেতৃত্বে ছিলেন। তাঁর বাহিনীর নাম ছিল কুড্‌স ফোর্স। এর পর ইজ়রায়েলের সামরিক বাহিনী ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, আইআরজি-র বিদেশি শাখার আরও এক কমান্ডারের মৃত্যু হয়েছে তাদের হামলায়। শরিয়ারি পশ্চিম তেহরানে একটি গাড়িতে ছিলেন। রাতে সেই গাড়িতে হামলা চালানো হয়েছিল।

ইরানের ক্ষেপণাস্ত্র আটকালেও তার ধ্বংসাবশেষ পড়ে আগুন ইজ়রায়েলের বহুতলে! রাতভর সাইরেন, ঝাঁজ বাড়ছে সংঘাতে আইডিএফ-এর দাবি, ইরান থেকে পশ্চিম এশিয়ায় তাদের ঘনিষ্ঠ সংগঠনগুলিকে যে সমস্ত অস্ত্র পাঠানো হয়, তার দায়িত্ব ছিলেন শরিয়ারি। লেবাননের সশস্ত্র সংগঠন হিজ়বুল্লা, ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাসকে তিনি অনেক রকেট এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছেন, জানিয়েছে আইডিএফ।

গত শুক্রবার থেকে ইরানে হামলা শুরু করেছে ইজ়রায়েল। তাদের হামলায় মৃত্যু হয়েছে ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং নয় জন পরমাণু বিজ্ঞানীর। তার পর থেকেই ইরান প্রত্যাঘাত শুরু করে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষিত হচ্ছে দুই দেশের উপরেই। ইরানে ইজ়রায়েলের হামলার কথা জানতেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ইরান-ইজ়রায়েলের সংঘাতের নবম দিন। যত দিন যাচ্ছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির অবনতি হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ইজ়রায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালাবে কি না, আগামী দু’সপ্তাহের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১