ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৫:২৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৫:২৫:৩১ অপরাহ্ন
পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন ফাইল ফটো
পুরনো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করবেন বলে ভাবছেন। পছন্দ করে নতুন মডেলের ফোনও কিনেছেন। কিন্তু পুরনো মোবাইল বিক্রির আগে সাবধান হতে হবে। হাতবদলের আগে ফোনে কিছু বদল করে নেওয়া খুব জরুরি। না হলে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। সামান্য ভুলে গোপন তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কব্জায়।

পুরনো ফোন হাতবদলের আগে কী কী সতর্কতা নেবেন-

ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য মুছুন: ব্যাঙ্কের লেনদেনের তথ্য, ইউপিআইয়ের পাসওয়ার্ড মুছে দিন। ই-ব্যাঙ্কিং যদি ফোন থেকে করেন, তা হলে ফোন থেকে সমস্ত পূর্ব ইতিহাস মুছে ফেলুন। কারণ এই সব অন্য কারও হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যাবে।

ক্রেডিট ও ডেবিট কার্ডের নম্বর মুছে দিন: অনেকেই ফোনে ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর, পিন সেভ করে রাখেন। পুরনো ফোন বেচার আগে তা মুছে দিন। ইউজ়ার আইডি থাকলে সেটিও ডিলিট করে দিন।

কল রেকর্ড, মেসেজ ভুলেও রাখবেন না: এখনকার স্মার্টফোনগুলিতে কল লিস্ট, মেসেজ ইত্যাদি সব কিছুর ব্যাকআপ থাকে। তাই নিজের ব্যক্তিগত তথ্য যাতে অন্যের হাতে না যায়, সে জন্য কল রেকর্ড, মেসেজ সব মুছে দিন। তার আগে এই সবের ব্যাকআপ গুগ্‌ল ড্রাইভে রেখে দিতে পারেন।

অনেকেই পুরনো ফোন বিক্রির আগে সিমকার্ড বা মেমরি কার্ড বার করেন না। নতুন সিম নিলে পুরনোটি থাকা অবস্থাতেই ফোন বেচে দেন। এতে সিম তো বেহাত হতেই পারে, পাশাপাশি মেমরি কার্ডে থাকা যাবতীয় তথ্যও ডার্ক ওয়েবে চলে যেতে পারে।

অ্যাকাউন্ট বন্ধ করুন: গুগ্‌ল তো বটেই, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ যা যা অ্যাপ ব্যবহার করেন তার সব ক’টি অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। যাবতীয় সমাজমাধ্যম থেকেও লগ আউট করতে হবে। সব অ্যাকাউন্ট বন্ধ করার পরে ফোনের সেটিংয়ে গিয়ে ‘ইরেজ় অল ডেটা’ বা ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ করে নিন। এতে তথ্য চুরির ভয় থাকবে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০