ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা!

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৫:১৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৫:১৯:২৪ অপরাহ্ন
এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা! ছবি: সংগৃহীত
গবেষণা চলছিল বহু বছর ধরেই। অবশেষে এল প্রত্যাশিত সাফল্য। মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিতে সক্ষম হলেন বিজ্ঞানীরা। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জিন বিজ্ঞানীরা প্রায় নির্ভুল ভাবে প্রাথমিক পর্যায়ের মানবভ্রূণের ডিএনএ কাঠামোর রদবদলে সক্ষম হয়েছেন।

এমন ধারার গবেষণার ‘নীতিগত বৈধতা’ নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে দীর্ঘদিন ধরেই। বিজ্ঞানীদের একাংশের মতে, ভ্রূণের জিনকাঠামো ওলট-পালট করে গর্ভপাত, বন্ধ্যাত্ব, অ্যালঝাইমার, ক্যানসার-সহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণ নির্ণয় এবং তার নিরাময় সম্ভব। এ ছাড়া, কোনও শিশু কেন জটিল রোগ নিয়ে জন্মায় তা বুঝতেও এই গবেষণা অত্যন্ত জরুরি। যদিও জিন বিজ্ঞানীদেরই একাংশের আশঙ্কা, এর ফলে ভ্রূণের ডিএনএ পরিবর্তন করে ‘ডিজাইনার শিশু’ জন্ম দেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। ইউরোপের অনেক দেশেই তাই এ সংক্রান্ত গবেষণার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি, জিনের কাঠামো বদল করা ভ্রূণ কোনও মহিলার জরায়ুতে প্রবেশ এখনও ব্রিটেনে বেআইনি।

এই সাফল্য ভবিষ্যতে নির্দিষ্ট বৈশিষ্ট্যসম্পন্ন শিশু তৈরির পথ খুলে দিতে পারে ইঙ্গিত দিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও। তাঁদের দলনেতা ডিটার এগলি ভ্রূণের ডিএনএ পরিবর্তনের সুবিধা ও অসুবিধা নিয়ে জনসমক্ষে খোলাখুলি আলোচনা করার পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন, “একজন বিজ্ঞানী হিসাবে আপনি আলোচনার জন্য তথ্য দিতে পারেন। কিন্তু তার পর সেখানেই আপনার ভূমিকা শেষ হয়ে যায়। এর পরে বিষয়টি অন্যদের হাতে ছেড়ে দিতে হয়।” অন্য দিকে, আমেরিকার কিছু জিন-নীতিবিদ একে ‘ইউজেনিক্স’ (মানব প্রজননকে গুণগত বাছাইয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ) বলে অভিযোগ তুলেছেন।

এগলি জানিয়েছেন ‘বেস এডিটিং’ নামে একটি নতুন প্রযুক্তির সাহায্যে তিনি ও তাঁর সহকর্মীরা ডিএনএ-র (যার সাহায্যে জিন গঠিত) বিন্যাস অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। এর আগে জিনবিন্যাস বদলের পদ্ধতি ছিল ‘ক্রিসপার’। কিন্তু সেই প্রযুক্তি ব্যবহার করলে প্রায়শই ডিএনএ ক্ষতিগ্রস্ত হত। নতুন পদ্ধতিতে সেই ক্ষতি এড়ানো গিয়েছে বলেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রাথমিক পর্যবেক্ষণ। তবে সতর্ক এগলি জানিয়েছেন, এই গবেষণা এখনও ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর দেয়নি। তিনি বলেন, “আমরা কখনওই বলছি না যে এটি আগামিকালই ক্লিনিকে ব্যবহার করা হবে।” প্রসঙ্গত, ২০১২ সালে বিজ্ঞানীরা ক্রিসপার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ২০২৩ সালে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সিকল সেল অ্যানিমিয়ার জন্য একটি ক্রিসপার-ভিত্তিক চিকিৎসা অনুমোদন করেছিল। এ ক্ষেত্রেও বিষয়টি সময়সাপেক্ষ বলেই মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান