ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৫:০১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৫:০১:১৫ অপরাহ্ন
লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১ ছবি: সংগৃহীত
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালানোর অভিযোগ উঠল ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বুধবার থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে ধারাবাহিক গোলাবর্ষণে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন দু’জন।

লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনিফিল’ (‘ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব লেবাননের মারজাইউনের অদূরে তাদের শিবিরে গোলাবর্ষণের ফলে ওই সেনার মৃত্যু হয়েছে। ‘ইউনিফিল’ এই ঘটনাকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে। প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসারে, লেবাননের সামরিক বাহিনী এবং জাতিসংঘের বাহিনী— শুধুমাত্র এই দু’টি বাহিনীই দক্ষিণ লেবাননে সক্রিয় থাকবে। কিন্তু ইজরায়েলি বাহিনী ওই বিধি লঙ্ঘন করেছে বলে গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে অভিযোগ উঠছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে ওই হামলায় গুরুতর জখম দুই শান্তিসেনা ‘ইউনিফিল’ পরিচালিত হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎপর্যপূর্ণ ভাবে সরাসরি ইজরায়েল সেনার নাম করা হয়নি বিবৃতিতে।

২০২৪ সালের শেষ পর্বে গাজায় যুদ্ধের আবহেই ইরানের মদতপুষ্ট শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এর পরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজরায়েলি সেনার হামলার পরেও প্রত্যাঘাত করেছিল হিজবুল্লা। জবাবে রাজধানী বেইরুট-সহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা করে তেল আভিভ। এর জেরে এখনও পর্যন্ত অন্তত ৮ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। সেখানে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। ওই পরিস্থিতিতে গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল এবং লেবাননের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন। এর পরে সংঘর্ষবিরতির মেয়াদ বাড়লেও প্রায়শই ইজরায়েল সেনা তা লঙ্ঘন করছে বলে অভিযোগ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা