ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায় পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন

কন্যা সন্তানের মা হলেন বুবলী

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৪:৪৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৪:৪৯:১৮ অপরাহ্ন
কন্যা সন্তানের মা হলেন বুবলী কন্যা সন্তানের মা হলেন বুবলী
ঢালিউড অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, তাদের পরিবারে নতুন অতিথি এসেছে। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

পোস্টে তিনি আরও লেখেন, “আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

বুবলীর এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিল শোবিজের আকাশে। এবার শোনা যাচ্ছে, ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি।

শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।

প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবা বা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মাতৃত্ব নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

এদিকে চলতি বছর দুই ঈদে বুবলীর দুটি সিনেমা মুক্তি পেলেও সেগুলোর প্রচারণায় তাকে তেমন সক্রিয় দেখা যায়নি। বিষয়টিও গুঞ্জনকে আরও উসকে দিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল