ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৩:৫৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৩:৫৪:৫০ অপরাহ্ন
সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি নামের একটি বেসরকারি  স্বেচ্ছাসেবী সংগঠন। 

শুক্রবার (৫ মে) সকাল ১০টায় সিংড়া পৌরসভার চলনবিল গেট সংলগ্ন বালুয়া বাসুয়া কেন্দ্রীয় কবরস্থানের নতুন রাস্তায়  ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়। 

বৃক্ষরোপণ এ কর্মসূচির  শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আব্দুল্লাহ আল রিফাত। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান,  সাধারণ সম্পাদক  সাংবাদিক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ সহ পরিবেশ কর্মীরা। 

জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, পরিবেশের সুরক্ষা সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে মানুষকে উৎসাহিত করার  লক্ষ্যে  জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ৫জুন দিবসটি পালন করা হয়। আমাদের  দেশেও  এক যোগে দিবসটি পালন করা হচ্ছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করলাম।  চলনবিলের মাছ, পাখি সহ জীববৈচিত্র্য সংরক্ষণে আমরা দীর্ঘ দিন ধরে কাজ করছি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি