ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১২:৪২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১২:৪২:২২ পূর্বাহ্ন
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক (ফাইল ফটো)
দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, আইসোলেশন সুবিধা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ ও চিকিৎসক-নার্সদের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, হাসপাতালের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসককে জানায়, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া তিনজন রোগীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রমণ প্রতিরোধে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাসপাতাল সংলগ্ন ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২