ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১১:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১১:১৩:০৫ অপরাহ্ন
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল
বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে রাণীশংকৈলের কৃতী সন্তান কামাল আনোয়ার আহাম্মেদ সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সমাবেশে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল মমিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার।

বক্তারা বলেন, রাণীশংকৈলের একজন যোগ্য ও ত্যাগী রাজনৈতিক কর্মী কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় উপজেলাবাসী গর্বিত। তাঁর নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে।

পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪