ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:০৭:৫১ অপরাহ্ন
উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহাম্মদ।

কেন্দ্রীয় রাজনীতিতে তার এই গুরুত্বপূর্ণ পদোন্নতির খবরে নিজ জেলা ঠাকুরগাঁওসহ ঠাকুরগাঁও-৩ আসন রাণীশংকৈল-পীরগঞ্জ অঞ্চলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ, গর্ব ও উৎসাহের জোয়ার বইছে। বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে কামাল আনোয়ার আহাম্মদের পথচলা শুরু হয়েছিল ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধীরে ধীরে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন।

দলের নেতাকর্মীরা বলছেন, কামাল আনোয়ার শুধু একজন নেতা নন, বরং তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ একজন সংগঠক। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার, কারাবরণ এবং নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। কিন্তু কোনো বাধাই তাকে রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। বিশেষ করে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সময়গুলোতে ঠাকুরগাঁও-১, ঠাকুরগাঁও-২ এবং ঠাকুরগাঁও-৩ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রম  সমন্বয় ,নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং আন্দোলন-সংগ্রামের মাঠে ভূমিকা রাখার কারণে তিনি জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে মাঠে থেকে দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, “আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের আদর্শ ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে আমৃত্যু সংগঠনের জন্য কাজ করে যেতে চাই।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সংযোগ এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের কারণে কেন্দ্রীয় রাজনীতিতে কামাল আনোয়ারের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সম্প্রসারণ এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করছেন তারা।

এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল, পীরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত নেতাকর্মী ও শুভানুধ্যায়ী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। অনেকেই এটিকে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অধ্যবসায়, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কামাল আনোয়ার ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি শুধু যুবদল নয়, উত্তরাঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব বিকাশেও কার্যকর অবদান রাখবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠ থেকে উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হওয়ার কথা রয়েছে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা