ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১৭ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর হাওর পর্যটনে সুনসান নীরবতা: বিপন্ন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও আমাদের অর্থনীতি রাজশাহীতে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্বোধন পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর...

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৬:৪৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৬:৪৯:১৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মোঃ আমিনুল ইসলাম স্বপন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ আমিনুল ইসলাম স্বপন, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মোঃ ইলিয়াস আলীর ছেলে।

বৃস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট-সহ আমিনুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেন জেলা ডিবির এসআই মোঃ নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
 
গ্রেফতার আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং ঢাকা মহানগরীর আদাবর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতেপ্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক