ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গানের জগতেও নিজের অবস্থান শক্ত করছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান লোকে বলে। এই গানে শুধু কণ্ঠ দিয়েই থেমে থাকেননি এই গ্ল্যামারাস তারকা; বরং মিউজিক ভিডিওতে তার দৃষ্টিনন্দন উপস্থিতি, আভিজাত্যপূর্ণ আয়োজন এবং সাহসী লুক ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে এবং ভক্তদের নজর কাড়ছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের চমৎকার সংগীতায়োজনে গানটি গেয়েছেন ফারিয়া নিজেই। গানটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই পোশাকের নেপথ্য গল্প শেয়ার করেছেন অভিনেত্রী।

একগুচ্ছ চোখ ধাঁধানো ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েছেন, কীভাবে তৈরি হয়েছিল তার এই আলোচিত লুকটি। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম লুক, প্রথম ঝলক। পাঁচ-ছয় বছর ধরে স্টোরেজে থাকা একটি ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট, সাফিয়া সাথীর স্টোরে হঠাৎ চোখে পড়া ফ্রিঞ্জ ডিটেইল।’

এ চিত্রনায়িকার কথায়, ‘আর বাবা যাদবের একটুখানি সাহসী আইডিয়া, সব মিলিয়ে তৈরি হলো লোকে বলে-র এই দারুণ দেশি, এলোমেলো অথচ গ্ল্যামারাস লুক।’

পোশাকের নিখুঁত কারুকাজ ও অলংকারের বর্ণনা দিয়ে ফারিয়া আরও বলেন, ‘সাফিয়ার হাতে স্টোন ও জারদৌসির কারুকাজে তৈরি টপ, ‘ড্যাজেল বাই সোনিয়া’ এর জুয়েলারি যোগ করেছে বাড়তি নাটকীয়তা। পুরোনো আর নতুনের মিশেলে জন্ম নিয়েছে এক অনন্য ম্যাজিক।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান