ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:৪৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:৪৫:৪২ অপরাহ্ন
আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের ছবি: সংগৃহীত
বিশ্বকাপ শুরু হতে দিন সাতেক বাকি। অন্তিম প্রস্তুতি ম্যাচে সমর্থকদের সামনে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা ছিল নেদারল্যান্ডসের। কিন্তু রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে অ্যান্টিক্লাইম্যাক্স! আলজেরিয়ার কাছে হেরে মাথা নীচু করে মাঠ ছাড়ল ডাচ বাহিনী। গোল করলেন এমন ফুটবলার, যিনি কিনা এই মাঠেরই পরিচিত মুখ আনিস হাজ মুসা। ৮৬ মিনিটে ডান দিক থেকে ভেতরে ঢুকে জোরালো শটে জাল কাঁপালেন। আর তাতেই ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে চমক দিল আলজেরিয়া। ফেয়েনুর্ডের উইঙ্গারের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম গোলই লেখা হল ম্যাচের ফয়সালা।

ম্যাচের শুরুতে অবশ্য নেদারল্যান্ডস বেশি আক্রমণাত্মক। কয়েকটি পরিষ্কার সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু গোলের সামনে প্রয়োজনীয় ধার দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবি বদলাতে শুরু করে। আলজেরিয়া ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয়। আক্রমণের সংখ্যা বাড়ায়। গ্যালারিতেও ছিল প্রচুর আলজেরীয় সমর্থক। তাদের উৎসাহে উত্তর আফ্রিকার দলটি আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে।

শেষ পর্যন্ত ৮৬ মিনিটে আসে সেই মুহূর্ত। হাজ মুসা ডান প্রান্ত থেকে কাট ইন করে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে বল পাঠিয়ে দেন দূরের কোণে। ডাচ গোলরক্ষকের কাছে সেভ করার কোনও সুযোগ ছিল না।

হারের পর নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক সরাসরি স্বীকার করেছেন, এমন পারফরম্যান্স তাঁরা চাননি। তাঁর কথায়, ‘বিদায়ী ম্যাচে এমন ফল কেউ চায় না। খেলা যদি দেখেন, আমাদের অন্তত ২-০ এগিয়ে থাকার কথা ছিল। আশা করি দ্রুত ছন্দ ফিরে পাব এবং সুযোগগুলো কাজে লাগাতে পারব। বেশিরভাগ ফুটবলার খেলার সুযোগ পেয়েছে, এটা ইতিবাচক। কিন্তু আমরা তো হারার জন্য মাঠে নামি না।’

অন্যদিকে আলজেরিয়ার জন্য বড় স্বস্তির খবর গোলরক্ষক লুকা জিদানের পারফরম্যান্স। এপ্রিল মাসে মুখে চোট পাওয়ার পর মাস্ক পরে খেলতে নেমেছিলেন। ম্যাচ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে সাম্প্রতিক সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

এই জয়ের সুবাদে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস পেল আলজেরিয়া। তবে আরও একটি প্রস্তুতি ম্যাচ বাকি। আগামী সপ্তাহে কানসাস সিটিতে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে তারা। বিশ্বকাপে আলজেরিয়ার অভিযান শুরু ১৬ জুন। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।

নেদারল্যান্ডস আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বৃহস্পতিবার নিউ ইয়র্কে উড়ে যাবে তারা। সোমবার উজবেকিস্তানের বিরুদ্ধে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর কানসাস সিটিতে নিজেদের শিবিরে প্রস্তুতি শুরু করবে। ১৪ জুন ডালাসে জাপানের বিরুদ্ধে শুরু হবে বিশ্বকাপ অভিযান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০