ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আবার বিয়ে করছেন আমির খান

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:৪১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:৪১:০০ অপরাহ্ন
আবার বিয়ে করছেন আমির খান ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। জীবনসঙ্গিনী হিসেবে তিনি বেছে নিয়েছেন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে অভিনেতার নিজ বাসভবনে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই জুটি রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করবেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের আয়োজনটি অত্যন্ত সীমিত পরিসরে রাখা হয়েছে। এতে কেবল দুই পরিবারের সদস্য এবং নিকটতম বন্ধুরাই উপস্থিত থাকবেন। যদিও আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

আমির খানের এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৯৪ সালে রীনা দত্তকে বিয়ে করেন, তাদের ঘরে দুই সন্তান—জুনাইদ খান ও ইরা রয়েছে। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, তাদের একটি ছেলে সন্তান রয়েছে যার নাম আজাদ। ২০২১ সালে আমির ও কিরণ রাও বিচ্ছেদের ঘোষণা দেন।

আমিরের বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাট ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরী এর আগে বিবাহিত ছিলেন এবং তার সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত বছর আমিরের জন্মদিনের অনুষ্ঠানে গৌরীকে প্রথমবারের মতো প্রকাশ্যে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেতা। এখন সেই সম্পর্কের পূর্ণতা পেতে যাচ্ছে বিয়ের মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত