ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! রামিসা হত্যাকাণ্ড: যুক্তিতর্কের সময় কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যান স্বপ্না ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫০ গাজীপুরে দুই বাসের মাঝে পিষ্ট হয়ে অটোরিকশায় নিহত ২ ঈদযাত্রায় সড়কে ২৮১ জনের মৃত্যু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ ফিফার অ্যালবামে শাকিরা ও বাংলাদেশের সঞ্জয়

মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:২৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:২৮:০১ অপরাহ্ন
মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত ফাইল ফটো
মেহেরপুরের গাংনী উপজেলার আলিনগর এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক ও দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন সদর উপজেলার উত্তরশালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন, একই গ্রামের মহিন হোসেনের মেয়ে আফরিন এবং যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে শিশু আবরার হোসেন।

বুধবার (৪ জুন) বামন্দী থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। পথে আলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই ইজিবাইক চালক আরিফ হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আফরিন ও আবরারকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন মাহিন ও তার স্ত্রী মুক্তা খাতুন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার