ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অহংকার দূর করার আমল ও দোয়া

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:২৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:২৫:৪৩ অপরাহ্ন
অহংকার দূর করার আমল ও দোয়া ছবি: সংগৃহীত
অহংকার বড় গুনাহ। অংকারী ব্যক্তিকে দুনিয়ার মানুষ পছন্দ করে না, আল্লাহ তাআলাও পছন্দ করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহঙ্কারী। (সুরা নিসা: ৩৬)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করনা, তুমিতো কখনই পদভারে ভূ-পৃষ্ঠ বিদীর্ণ করতে পারবেনা এবং উচ্চতায় তুমি কখনই পর্বত সমান হতে পারবেনা। (সুরা ইসরা: ৩৭)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করনা এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করনা। কারণ আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে পছন্দ করেননা। (সুরা লোকমান: ১৮)

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, মানুষ তো পছন্দ করে যে, তার কাপড়-চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে? তিনি বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা। (সহিহ মুসলিম: ২৭৫)

আল্লাহর জন্য যে অহংকার ত্যাগ করে, বিনয়ী হয়, নিজের চোখে ছোট থাকে, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানিয়ে দেন। তার সম্মান বাড়িয়ে দেন। আর যে অহংকার করে, নিজেকে বড় মনে করে, আল্লাহ তার সম্মান কমিয়ে দেন। মনে মনে নিজেকে অনেক বড় মনে করলেও মানুষের চোখে সে ছোট হয়ে যায়।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সদকা করলে সম্পদ কমে না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা বাড়িয়ে দেন। (সহিহ মুসলিম: ৬৩৫৬)

অন্তরের অংকার দূর করার জন্য যে দোয়া ও আমল করবেন
১. নিজের দোষ ত্রুটিগুলো নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করুন। নিজের দুর্বলতা ও অক্ষমতাগুলোর কথা ভাবুন। নিজেকে সব সময় অন্যের চেয়ে ছোট ও তুচ্ছ মনে করুন।

২. বড় ছোট সবাইকে আগে সালাম দিন। সালাম দিলে আল্লাহ অন্তরের অহংকার দূর করে দেন।

৩. বেশি বেশি এই দোয়া পড়ুন : 

اَللّٰهُمَّ اجْعَلْنِي شَكُوْرًا وَاجْعَلْنِي صَبُوْرًا وَاجْعَلْنِي فِيْ عَيْنِي صَغِيْرًا وَفِيْ أَعْيُنِ النَّاسِ كَبِيْرًا

উচ্চারণ: আল্লাহুম্মা-জআলনী শাকূরা ওয়া-জআলনী সাবূরা ওয়া-জআলনী ফী আইনী সাগীরা ওয়া ফী আইয়ুনি-ন্নাসি কাবীরা।

অর্থ: হে আল্লাহ! আমাকে কৃতজ্ঞ ও ধৈর্যশীল বানান। আমার নিজের চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে বড় বানান।

৪. শুধু অহংকারের কারণে শয়তান অভিশপ্ত ও চির-জাহান্নামী হয়েছে এটা স্মরণ করুন। অহংকার সম্পর্কিত আয়াত ও হাদিসগুলো স্মরণ করুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত