ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’!

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:০৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:০৯:০৭ অপরাহ্ন
‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! ছবি: সংগৃহীত
মানুষ যত সফল হয়, তার তত শত্রু বৃদ্ধি পায়। রণবীর সিংহের উপরে ‘নিষেধাজ্ঞা’ নিয়ে এমনই মন্তব্য করেছেন কঙ্গনা রনৌত। সম্প্রতি ‘ডন ৩’ ছবি থেকে বেরিয়ে যাওয়ায় বিতর্কে জড়িয়েছেন ‘ধুরন্ধর’ অভিনেতা। সেই বিতর্কে মুখ খুলেছেন কঙ্গনা। তাঁকে আবার পাল্টা দিয়েছেন এফডব্লিউআইসিই-র প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত।

অশোকের দাবি, পুরো বিষয়টি না জেনেই মন্তব্য করেছেন কঙ্গনা। সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’র ঝলক মুক্তি অনুষ্ঠানে কঙ্গনা এই বিতর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, একজন শিল্পী যত বড় এবং সফল হন, ততই তাঁকে বিরোধিতার মুখে পড়তে হয়। ইঙ্গিতপূর্ণভাবে তিনি রণবীরের পক্ষেও কথা বলেন।

এ প্রসঙ্গে অশোক পণ্ডিত বলেন, “অনেকেই পুরো বিষয়টা না বুঝেই মন্তব্য করছেন। কঙ্গনাও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তাঁকেও নাকি একসময়ে নিষিদ্ধ করা হয়েছিল। আমি বলছি, আপনি আজেবাজে কথা বলেন, তাই আমি আপনাকে নিষিদ্ধ করা হয়েছিল। এ সব নিয়ে আমি মাথা ঘামাই না। এখানে ইন্ডাস্ট্রির বড় একটি বিষয় জড়িত। বিষয়টি না জেনেই অনেকে মন্তব্য করছেন। আমরা রণবীরের বিরুদ্ধে নই। আমরা যা ঘটেছে, সেই বিষয়টি নিয়েই কথা বলছি।”

অশোক আরও জানান, এফডব্লিউআইসিই -এর আপত্তি ব্যক্তি রণবীর সিংহকে ঘিরে নয়। তাদের উদ্বেগ মূলত পেশাগত দায়বদ্ধতা এবং এর ফলে প্রযোজক, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মীদের উপরে যে প্রভাব পড়বে, তা নিয়ে।

কঙ্গনা ঠিক কী বলেছেন? তাঁর বক্তব্য, “যখন কোনও মানুষের মর্যাদা বাড়ে, তখন তার শত্রুও বাড়ে। রণবীর সিংহের ভাবা উচিত যে, তাঁর অবস্থান কতটা বড়! কারণ, তাঁর এত শত্রু রয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক