ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নারীসহ ১০ জনের মৃত্যু কুমিল্লায় সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আলোতেও! দিনে ও রাতে কী ভাবে তার ব্যবহার করবেন জেনে নিন আত্রাইয়ে ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রাণীনগরে মাদকসেবী ২জনের কারাদন্ড ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি মামুন অন্তরালে থাকা ইরানের সর্বোচ্চ নেতার সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের যে আশ্বাস শিক্ষামন্ত্রীর আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস রাসিক প্রশাসকের সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান ​ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ৮৪ একর বনভূমিতে চারা রোপণ শুরু বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:৩০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৩০:০৯ অপরাহ্ন
মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা
রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। 

সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। 

সভায় আরএমপি কমিশনার মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সকল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। এছাড়া মহানগরীতে ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেন তিনি। 

নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাসমূহের সাথে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। 

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে সভায় কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়, ফিটনেসবিহীন যানবাহন, লুকিং গ্লাস ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও জব্দ করতে হবে। পাশাপাশি বাস ও ট্রেনে আগত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল ও স্টেশন এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করার তাগিদ দেওয়া হয়। 

মামলার তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়। 

উক্ত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ডিবি) এবং র‌্যাব-৫ (রাজশাহী), সিআইডি (রাজশাহী), নৌ-পুলিশ (রাজশাহী অঞ্চল) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (রাজশাহী) প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান