ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ পীরগঞ্জে দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের অংশগ্রহনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:৩০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৩০:০৯ অপরাহ্ন
মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা
রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। 

সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। 

সভায় আরএমপি কমিশনার মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সকল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। এছাড়া মহানগরীতে ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেন তিনি। 

নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাসমূহের সাথে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। 

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে সভায় কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়, ফিটনেসবিহীন যানবাহন, লুকিং গ্লাস ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও জব্দ করতে হবে। পাশাপাশি বাস ও ট্রেনে আগত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল ও স্টেশন এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করার তাগিদ দেওয়া হয়। 

মামলার তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়। 

উক্ত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ডিবি) এবং র‌্যাব-৫ (রাজশাহী), সিআইডি (রাজশাহী), নৌ-পুলিশ (রাজশাহী অঞ্চল) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (রাজশাহী) প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত