ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নগরীর শাহমখদুমে গাঁজা ও ইয়াবা-সহ নারী মাদক কারবারী খালেদা গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৬:৪৯ অপরাহ্ন
নগরীর শাহমখদুমে গাঁজা ও ইয়াবা-সহ নারী মাদক কারবারী খালেদা গ্রেফতার নগরীর শাহমখদুমে গাঁজা ও ইয়াবা-সহ নারী মাদক কারবারী খালেদা গ্রেফতার
রাজশাহী নগরীতে গাঁজা ও ইয়াবা-সহ মোসাঃ খালেদা বেগম (৪০), নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২১ জুন) বিকাল ৪টায় নগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার নারী মাদক কারবারী মোসাঃ খালেদা বেগম (৪০), সে নগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মোঃ জীবন রাইহান সেলিমের স্ত্রী।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, শনিবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হরিষার ডাইং এলাকায় একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে নারী মাদক কারবারী খালেদা বেগমকে গ্রেফতার করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি), মাছুমা মুস্তারীর নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার খালেদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩